Ma Elo Bari
আজ মেঘের সাথে বৃষ্টির আড়ি; সিংহ চেপে উমা এল বাড়ি। আজ সবাই মিলে আনন্দে মাতার উৎসব, ধর্ম বর্ণ আজ তুলে রেখে মুছে ফেল বাস্তব; আজ ঢাকের আওয়াজ আর শিউলির গন্ধ, মনে ফোটে অফুরন্ত আনন্দ। নতুন জামা ভাল খাওয়ার পালা, ডায়েট ছেড়ে দাও, এ কি বেকার জ্বালা! আলোক পথ আজ শহরের রাস্তায় হৃদস্পন্দন, শহরের আজ ঢাকের তালে নাচে মন। আজ নীল আকাশে ভাসছে দেখ তুলো, ঘরেতে আজ দুগ্গা বুঝি এল। ~ Suranya